রাজধানীতে গরমে কমিউনিটি পুলিশসহ দুই মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পিএম

রাজধানীতে গরমে কমিউনিটি পুলিশের এক সদস্যসহ দুই জন মারা গেছেন। রোববার বিকেলে ঢাকার গুলিস্তানের ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে এবং একই এলাকার পীর ইয়ামিন শপিং কমপ্লেক্সের মসজিদে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে কমিউনিটি পুলিশের সদস্য রুহুল আমিন বলেন, বিকেলে বজলুর রহমান (৫০) ডিউটি করছিলেন। প্রচণ্ড গরমে হঠাৎ মাথা ঘুরে অচেতন হয়ে পড়েন। ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের ইমাদ কাউন্টারের সামনে থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বজলুর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিউনিটি পুলিশের সদস্য ছিলেন এবং পরিবার নিয়ে সদর ঘাট এলাকায় থাকতেন বলে জানান রুহুল আমিন।

বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) শাহ জালাল বলেন, গরমে কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অপরদিকে গুলিস্তানে পীর ইয়ামিন মার্কেটের মসজিদে নামাজ পড়া অবস্থায় মিজানুর রহমান (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। 

তিনি কুমিল্লা বরুরা উপজেলার আনাইসকোটা গ্রামের মৃত আব্দুল গনি মুন্সির ছেলে। 

হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু ইউসুফ ও বোন জামাই আব্দুল মালেক জানান,  আছরের নামাজের আগে তিনি শরীর খারাপ লাগছে বলে জানান। পরে নামাজ পড়তে জামাতে দাঁড়ান। নামাজরত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। 

চিকিৎসকদের ধারনা, তিনি গরমে স্টোক করে মারা গেছেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। 

একাত্তর/এসি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে টিয়ার শেল ও পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর