যেভাবে দেশ ছেড়ে পালিয়েছিলেন বেনজীর

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম

অবশেষে কিছুটা হলেও পাওয়া গেলো দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের হদিস। গেলো ৪ মে রাত পৌনে বারোটার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যায় পুলিশ বাহিনীর এই সাবেক মহাপরিদর্শক।

চলতি বছরের চার মে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৩ ঘণ্টা ৪০ মিনিট আট সেকেন্ড ব্যাপ্তির একটি সিসিটিভি ফুটেজে দেখা  যায় সাবেক আইজিপি দুর্নীতির দায়ে অভিযুক্ত বেনজীর আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইন্সে ওঠার জন্য শেষ সিকিউরিটি চেকের জন্য যাচ্ছেন। তার পরনে ছিলো সোনালী রঙয়ের একটি হাফ শার্ট এবং এ্যাশ কালারের প্যান্ট এবং কালো পাদুকা।

পালানোর সময় বেনজীর আহমেদের সাথে তার পরিবারের কেউ ছিলো না।তাতে ধারনা করা যায়, তার স্ত্রী সন্তানদের আগেই তিনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক সময়ের প্রবল প্রতাপশালী পুলিশ কর্তা বেনজীর আহমেদকে নিরাপদ পৌঁছে দেয়ার জন্য সেখানে দুই জন পুলিশ কর্মকর্তা সহযোগিতা করেন।

সিঙ্গাপুর এয়ারলাইন্সে ওঠার সবশেষ নিরাপত্তা তল্লাশি স্থানে দেখা যায় বেনজীর তার শারীরিক তল্লাশি শেষ করে পাসপোর্ট হাতে দাঁড়িয়ে থাকেন। আর, তার হ্যান্ড লাগেজের নিরাপত্তা তল্লাশি শেষ করে বেনজীর আহমেদের হাতে দেন এক পুলিশ কর্মকর্তা।

কিছু সময় দাঁড়িয়ে থাকার পর দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক র‍্যাব, ডিএমপি এবং পুলিশ প্রধানকে শেষবারের ৪ মে ২০২৪ এর রাত ২৩.৪৪ মিনিট ১৫ সেকেন্ডে শেষবারের মত দেখ যায়। পরবর্তীতে বেনজীর আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে উদ্দেশ্য দেশ ত্যাগ করেন।

এর আগে, ৩১ মার্চ বেনজীরের ঘরে আলাউদ্দিনের চেরাগ শিরোনামের তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের একটি প্রতিবেদন প্রকাশ হয়।

পরে বিষয় দুদকের নজরে আসলে দুদক ২৮ মে বেনজীর আহমেদকে ছয় জুন এবং তার স্ত্রী সন্তানকে নয় জুন দুদক কার্যালয়ে এসে সম্পদের হিসাব বর্ণনা দেয়ার জন্য চিঠি পাঠায়।কিন্তু বিধিবাম। দুদকের আগেই বিষয়টি আচ করতে পেরে দুদকের চিঠি পাঠানোর ২৪ দিন আগেই বেনজীর নিজে এবং তার আগেই তার স্ত্রী সন্তান বাংলাদেশ থেকে পালিয়ে যায়।

তবে, মানুষের কৌতূহল ছিলো কোথায় কখন কিভাবে বেনজীর দেশ ছেড়ে পালিয়েছেন। এই সিসিটিভির ফুটেজে নিশ্চিত হওয়া যায় যে বেনজীর দেশে। প্রশাসন এবং দুদককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক রকম সবার সামনে দিয়েই পুলিশেরই সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুরে উদ্দেশ্য রওনা দেয়া। তবে সিঙ্গাপুর গেলেও বেনজীর আহমেদের বর্তমান অবস্থান এখন কোথায় সেই তথ্য জানার চেষ্টা চলছে।

 

এআরএস
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর