মন্দিরে রাজনৈতিক বক্তব্য দেয়া সমীচীন নয়: গয়েশ্বর

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পিএম

রাজনৈতিক কারণে হামলার শিকার হয়ে সংখ্যালঘু দাবি করে সহানুভূতি চাওয়া ঠিক নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি-আওয়ামী লীগ নয় ভক্ত হিসেবে মন্দিরে সবাই সমান। মন্দিরে রাজনৈতিক বক্তব্য দেয়াও সমীচীন নয়। 

দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার বিকেলে পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।  

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতি নয়। এখানে বিএনপি-আওয়ামী যেন রাজনীতির পরিচয় নিয়ে না আসে। বিএনপি করি দেখে এই মন্দিরের একজন মামলা দিয়ে এখানে আসার সুযোগ বন্ধ করে দিয়েছেন। যখন হামলা হয় তখন সংখ্যালঘু পরিচয় সামনে আনা হয় এটা সমীচীন নয়। রাজনৈতিক কারণে হামলার শিকার হলে সংখ্যালঘু আর সম্প্রদায়ের সমর্থন চাওয়া উচিত নয়। 

সংখ্যালঘু শব্দ শোনার জন্য এই দেশ স্বাধীন হয়নি, এখানে সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, যেই স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিলো সেই আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। বর্তমান সরকারের কাছে দাবি, তারা যেন কোনো ভেদাভেদ না করে একটি সুন্দর দেশ গঠনে কাজ করেন, তাদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই । 

সকল দেশের সাথে সম্পর্ক থাকবে কিন্তু সেটা হতে হবে স্বার্থের ভিত্তিতে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে। কারও করুণা নিয়ে নয়। 

আরবিএস
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর