বাবা-মায়ের পর না ফেরার দেশে শিশু মোহাম্মদ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ বাবা-মায়ের পর এবার মৃত্যু হলো শিশু মোহাম্মদের। এ নিয়ে এ ঘটনায় মোট তিন জনের মৃত্যু হলো।

সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মোহাম্মদের (১০)। সে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি ছিলেন।

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, নিহতের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে শিশুটির মা রুমা আক্তার (৩২) ও গত সোমবার (২৫ নভেম্বর) তার বাবা আব্দুল খলিল মারা যান।

অগ্নিকাণ্ডের ঘটনায় মোট সাত জন দগ্ধ হন। তাদের মধ্যে শাহজাহানকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ২৪ নভেম্বর রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১, ব্লক-সি, এভিনিউ-৫ এর একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জনসহ সাত জন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- রঙ মিস্ত্রি আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২), ছেলে আব্দুল্লাহ (১৩), ছেলে মোহাম্মদ (১০), ইসমাইল (৪), একই বাসার ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী সপ্না (২৫) ও তার স্বামী শাহ্জাহান (৩৫)। 

চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন, বর্তমানে তিন জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। 

দগ্ধ খলিলের ভায়েরা আব্দুল হালিম জানিয়েছেন, ওই বাসায় কোনোভাবে পুরো রুমটিতে গ্যাসে আচ্ছন্ন হয়েছিলো। ঘটনার রাতে মশার উৎপাতের কারণে খলিল রাত আনুমানিক তিনটার দিকে কয়েল জ্বালানোর সময়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খলিলের বড় ভাই মিলন জানান, ওই বাসার গ্যাসের লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমে জমা হয়েছিলো বলে মনে করছেন তিনি। 

ঘটনার পরপর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের নিয়ে আসেন।

একাত্তর/আরএ
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর