শৈশবের স্বপ্নপূরণে নাচের আসর ‘সখী’

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পিএম

শৈশবের সব কি স্বপ্ন কি পূরণ হয়? আমাদের দেশে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এমন সব প্রশ্নের উত্তর নেতিবাচকই বটে। সামাজিক ও পারিবারিক কারণে শৈশবের অনেক স্বপ্ন, শৈশবেই হারিয়ে যায়। কেউ হয়তো শিখতে চেয়েছিলেন ছবি আকাঁ, কেউ বা গান কিংবা নাচ-আবৃত্তিসহ শিল্পকলার নানা বিষয়। 

কিন্তু বেড়ে ওঠার দীর্ঘ পথচলায় শৈশবের সেই সব স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায়। তবে মনের গহীনে অনেকেই অধরা স্বপ্নকে লালন করেন সযত্নে। সময় সুযোগ পেলে অনেকেই চেষ্টা করেন শৈশবের শখ পূরণের জন্য। তেমনই ৯০ নারীর জন্য শৈশবের লালিত স্বপ্ন পূরণের জন্য তৈরি মঞ্চ। 

আন্তর্জাতিকভাবে প্রশংসিত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার অর্থী আহমেদ তেমনই একটি নাচের আসর আয়োজন করতে যাচ্ছেন, যেখান সব পারফর্মারই অপেশাদার। যাদের নেই নাচের আনুষ্ঠানিক কোন শিক্ষা। তবে শৈশবে সবরাই স্বপ্ন ছিলো নৃত্যশিল্পী হবার, নিদেনপক্ষে নাচ শেখার। 

বিভিন্ন পেশা থেকে আসা এমনই ৯০ জন নারীকে নিয়ে ৬ ডিসেম্বর রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি নাচের আসর। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হতে যাওয়া এই আসরের নাম রাখা হয়েছে ‘সখী’। এই আসরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ব্রাক ব্যাংকের বিশেষ নারী বিষয়ক কর্মসূচি ‘তারা’। 

করোনাকালে মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করেন নৃত্যশিল্পী অর্থী আহমেদ। অনলাইনে চালু করে বসেন নাচ শেখার ক্লাস। এক একে সেই নাচের প্লাটফর্মে যুক্ত হয়ে যান চারশ’র বেশি কর্মজীবী নারী। সবার প্রচেষ্টায় এই প্লাটফর্মটি হয়ে উঠে সবার জন্য দারুণ আনন্দ আর প্রশান্তির জায়গা। 

রাজধানীর তিন এলাকা বনানী, গুলশান ও ধানমন্ডি জুড়ে ৯টি সক্রিয় ব্যাচ নিয়ে বর্তমানে এই প্লাটফর্মটির কার্যক্রম চলছে। এখন সদস্য সংখ্যা ছয়শ’রও বেশি। আসছে শুক্রবার যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে সেটি হতে যাচ্ছে বয়স্কদের নতুন করে শুরু করা নাচের কোর্সের সমাপনী আয়োজন। 

‘সখী’ শুধুমাত্র একটি নাচের উপস্থাপনাই নয়, মানুষের আত্মবিশ্বাস, প্রাণোচ্ছলতা আর ভ্রাতৃত্বের অভূতপূর্ব এক উদযাপন। যাকে জীবন্ত করে তুলবে অর্থী আহমেদের অসাধারণ নিষ্ঠা আর পরিশ্রম। তিনি জানান, অ্যাডাল্ট বিগিনার্স ডান্স কোর্সের সমাপ্তি হিসেবে এই আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

আরবিএস
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর