রাজধানীতে মিলবে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা, নতুন নমুনা কেন্দ্র চালু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের ইত্তেফাক মোড়ে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা দেয়া শুরু করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

সোমবার আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ এ ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের নতুন নমুনা কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় সিনিয়র লিডারশিপ টিমের সদস্য- ক্লিনিক্যাল অ্যান্ড ডায়গনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো ফজলুল কবির, ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের সিনিয়র ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মুস্তাফিজুর রহমানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার থেকে বছরের ৩৬৫ দিন সকাল সাড়ে ৭ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবাই এই কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআরবি’র ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারবেন। এই কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআরবি বিশ্বমানের ডায়াগনস্টিক পরিষেবা দেবে। 

ড. তাহমিদ আহমেদ বলেন, মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা পদ্ধতির উদ্ভাবন এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা আইসিডিডিআরবি’র অন্যতম লক্ষ্য। আমরা স্বপ্ন দেখি বিশ্বের প্রতিটি মানুষ সুস্থ ও স্বাস্থ্যকর জীবন উপভোগ করুক। পুরান ঢাকায় আমাদের ডায়াগনস্টিক পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়নে আমরা ভূমিকা রাখতে চাই। এই নতুন কেন্দ্রের মাধ্যমে সহজেই উচ্চ মানের ডায়াগনস্টিক সেবা পাওয়া যাবে, যার মাধ্যমে সবাই আরও সুন্দরভাবে তাদের জীবন যাপন করতে পারবেন।

ডা. মো. ফজলুল কবির বলেন, দীর্ঘদিন ধরেই ঢাকার দক্ষিণ অঞ্চলে বসবাসকারীরা আমাদের কাছে বিভিন্নভাবে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আইসিডিডিআরবি’র ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের চাহিদার কথা জানিয়েছেন। আইসিডিডিআরবি’তে আমরা ডায়াগনস্টিক নির্ভুলতার সর্বোচ্চ মান নিশ্চিত করা, মান নিয়ন্ত্রণে ক্রমাগত বিনিয়োগ করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোটোকল অনুসরণ করাকে সর্বোচ্চ গুরুত্ব দেই।

আইসিডিডিআরবি’র ডায়াগনস্টিক সেবা থেকে আয় করা অর্থ দিয়ে প্রতি বছর আইসিডিডিআরবি’র ঢাকা ও মতলব হাসপাতালে আগত আড়াই লাখেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। 

নতুন নমুনা সংগ্রহ কেন্দ্রটি ইত্তেফাক মোড় সংলগ্ন লিলি পদ্ম সেন্টার (চতুর্থ তলা), ৩ আরকে মিশন রোড, মতিঝিল, ঢাকায় অবস্থিত। বিস্তারিত জানতে +৮৮০১৭৩০০১২৮৭৯ নম্বরে কল করতে বলা হয়েছে।

আরবিএস
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস (আইডিইউ)। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর