ব্যবসার জন্য রাজস্ব না দিলে আইনি ব্যবস্থা নেবে উত্তর সিটি

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০২:২৮ পিএম

সাত দিনের সময় দিয়ে গাবতলী গরুর হাটের আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান স্থগিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গাবতলী গরুর হাট সংলগ্ন অবৈধ দোকানগুলি গুড়িয়ে দেয়ার পাশাপাশি ইটের গদিঘর ভেঙে দেয়া হয়।

পরে উত্তর সিটির প্রশাসক জানান, এই জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেয়া হবে। তবে উচ্ছেদ হওয়া দোকান মালিকদের দাবি, ইজারাদাররাই তাদেরকে এই জায়গা ভাড়া দিয়েছে।

সম্প্রতি এক্সেবেটর আর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় উত্তর সিটি জায়গায় গড়ে উঠা এসব অবৈধ স্থাপনা। তবে দীর্ঘদিন পর উচ্ছেদে এসে অভিযান স্থগিত করতে হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। কারণ, আগে উচ্ছেদ অভিযানের নোটিশ না দেয়ায় তোপের মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের প্রশাসকের।

আর এর আগে গুড়িয়ে দেয়া হয় ২৫ থেকে ৩০টি দোকান। গাবতলী থেকে বিজিবি মার্কেট পর্যন্ত পুরো জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইট, বালি, সিমেন্ট রড ও পাথরের গদিঘর। মাস শেষে ভাড়া দেয়ার পরও বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন দোকানিরা।

সিটি কর্পোরেশনের জায়গায় বৈধভাবে ব্যবসা করার জন্য সাত দিনের সময় দিয়েছে সিটি কর্পোরেশন। তবে নিয়ম অনুযায়ী রাজস্ব দিয়ে ব্যবসা করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম। আর, উচ্ছেদ হওয়া জায়গা আর দখল হতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

সিটি কর্পোরেশনের গাবতলি হাটের আশেপাশে ৩০ একর আর বেড়িবাঁধ এলাকায় অন্তত ১৫০ একর জায়গা এখনো অন্যের দখলে আছে।

 

এআরএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
গাবতলীতে নির্মাণাধীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের...
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানের শেষ দিনে আজ রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর