বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

আপডেট : ১৭ মে ২০২৫, ০৩:৩১ পিএম

ঢাকার বাড্ডা থানার দক্ষিণ আনন্দনগরে একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তবে সবার অবস্থাই আশঙ্কাজনক।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- দিন মজুর তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মানসুরা বেগম (৩৫) ও তার তিন মেয়ে তানিশা (৪),  মিথিলা (৭) ও তানজিলা (১১)। 
তারা সবাই দক্ষিণ আনন্দনগরের আনসার ক্যাম্প বাজারসংলগ্ন একটি ভাড়া বাসার নিচতলায় থাকতেন।

হাসপাতালে নিয়ে আশা প্রতিবেশী মো. শরীফ জানিয়েছেন, রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে বাড্ডা থানাধীন আফতাব নগর দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজার এর পাশে তৃতীয় তলা বিল্ডিং এর নিচতলা ভাড়া বাসায় ঘটনাটি ঘটে।  এতে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়।  

তিনি বলেন, ওই বাসায় কোনভাবে গ্যাস লিকেজ থেকে পুরো রুমটিতে গ্যাসে আচ্ছন্ন হয়ে ছিল । পরে চুলা ধরাতে দিয়াশলাই ধরানোর সময়ে  বিকট শব্দ হয়ে আগুন লেগে দগ্ধ হয়। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, রাতের দিকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে আনা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য। তাদের শরীরের বিভিন্ন অংশে পোড়ার ক্ষত রয়েছে। প্রাথমিক ড্রেসিং চলছে। আহতরা ৩০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দগ্ধ।

একাত্তর/এসি
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি ও তাদের তিন সন্তান দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকর জানিয়েছেন, সবার অবস্থাই...
রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হলো। 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় আরো এক নারীর মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় এখনো মৃত্যু হলো তিন জনের।
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে দুই দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন ছয় জন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর