অভিনেতা সিদ্দিককে মারধর, থানায় সোপর্দ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পিএম

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। সিদ্দিককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনা এলাকায় এই ঘটনা ঘটে। 

ভিডিওতে দেখা যায়, পিচ রঙের টিশার্ট ও জিন্স পরেছিলেন অভিনেতা। এমন সময় একদল যুবক তাকে দেখে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান তোলেন। এক পর্যায়ে সিদ্দিকের দিকে তেড়ে এসে তারা মারধর শুরু করে। ধস্তাধস্তিতে অভিনেতার টিশার্ট ছিঁড়ে যায়। এসময় কান্নাকাটি করছিলেন অভিনেতা সিদ্দিক।

এসময় মারধর করতে করতে তাকে রমনা থানার দিকে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে কয়েকজন পুলিশকে এগিয়ে আসতে দেখা যায়। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেয়া হয়।

অভিনেতা সিদ্দিকের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশনস) আতিকুল আলম।

আতিকুল আলম গণমাধ্যমকে বললেন, ‘৪০ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তার জামাকাপড় ছেঁড়া ছিলো। তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন।’  

অভিনেতা সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

সিদ্দিকুর রহমান সিদ্দিক ছোট পর্দার একজন পরিচিত মুখ। বিভিন্ন নাটকে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।

সবশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিদ্দিক। পরে ঢাকা-১৭ উপ-নির্বাচনেও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় আসেন, তবে শেষ পর্যন্ত কোনোবারই প্রার্থী হতে পারেননি।

আরবিএস
রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের গাড়িতে লাগা আগুন নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রাজধানীর রমনা থানাধীন শান্তিনগর মোড়ে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রাজধানীর শাহবাগ এলাকায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। এই মামলায় আসামি হিসেবে বামপন্থি কয়েকটি ছাত্রসংগঠনের ১২...
রাজধানীর মৌচাকে একটি ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার মৃত্যু হয়েছে।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর