হাসপাতালে শেকল বাঁধা ইয়াসির, সুস্থ হবার আশাবাদ

আপডেট : ২৮ মে ২০২৫, ০৩:৫৯ পিএম

শেকলে বাঁধা জীবন থেকে মুক্ত হতে চিকিৎসা শুরু হলো ইয়াসিরের। ১৪ বছরের এই কিশোরকে নিয়ে একাত্তরে প্রতিবেদন প্রচারের পর তাকে চিকিৎসা করার আগ্রহ জানায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট।

সেখানে ভর্তির পর প্রাথমিক লক্ষণ বিচার করে ডাক্তাররা বলছেন, ইয়াসিরের বয়স অনুযায়ী তার মানসিক বিকাশ ঘটেনি; তবে, চিকিৎসায় কিছুটা হলেও তাকে সুস্থ করা সম্ভব।

একাত্তরের প্রতিবেদন প্রচারের পর আবারও বাড়ি থেকে উধাও হয়ে যায় ইয়াসির। তবে চারদিন পর নিজেই বাড়ি ফিরে আসে। পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যে তার বাসায় হাজির হয় একাত্তর।

পরিবারও রাজি ইয়াসিরের চিকিৎসায়। তাই বড় বোন সুখী বেগমকে সাথে নিয়ে ইয়াসিরের নতুন গন্তব্য হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউটে।

আউটডোরের টিকেট কেটে ইয়াসিরকে নেয়া হয় হাসপাতালের মহাপরিচালকের কক্ষে। সেখানে প্রাথমিক লক্ষণ বিচার করে ইয়াসিরের বুদ্ধি প্রতিবন্ধীতা চিহ্নিত করেন চিকিৎসকরা।

এ ধরনের সমস্যা সমাধানে দরকার দীর্ঘমেয়াদি চিকিৎসা। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার আশ্বাস দিয়েছেন মহাপরিচালক। এরপর ইয়াসিরকে পাঠানো শিশু-কিশোর মনরোগ বিভাগে।

নানা পরীক্ষা নিরীক্ষার তাকে ভর্তির সুপারিশ করেন চিকিৎসকরা। জানান অনেকটা দেরি হয়ে গেছে। এ ধরনের রোগীরা যত দ্রুত চিকিৎসকের কাছে নেয়া যায় সুস্থ হবার সম্ভাবনাও তত বাড়ে।

বড়বোন সুখী বেগম বলছিলেন, তারা না বুঝে কবিরাজ আর ঝাড় ফুঁকের পেছনে অনেক টাকা আর সময় নষ্ট করেছেন। আর ইয়াসির জানিয়েছেন, শেকলের এই ওজন তার আর ভালো লাগেনা। শেকল মুক্ত হয়ে এবার স্কুলে যেতে চান ইয়াসির।

এবার শেকল মুক্ত পায়ে হাঁটতে আর মাঠে ফুটবল খেলার স্বপ্ন নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার অপেক্ষায় ইয়াসির।

 

এআরএস
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটা মৌলিক অধিকার উল্লেখ করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, সবার দোরগোড়ায় থাকবে মানসম্মত...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর