বসিলায় জমজমাট গরু-ছাগলের হাট

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম

কানায় কানায় পূর্ণ বসিলার ৪০ ফিট এলাকার গরু ছাগলের হাট। ৬০ হাজার থেকে ১০ লাখ টাকার গরু মিলছে এই হাটে। তবে এখনও ক্রেতার দেখা নেই। 

বেপারিরা বলছেন, কেউ কেউ গত পাঁচ দিনেও একটি গরু বিক্রি করতে পারেননি। আর ইজারাদাররা বলছেন, ঈদের আগের ৩ দিনে হাট জমেবে। 

এদিকে হাটের প্রবেশ মুখে সিঙ্গার বেকো ক্যারাভেন থেকে পণ্য বুকিং দিলেই বিনামূল্যে বাসায় পৌঁছে দেয়া হচ্ছে কোরবানির পশু। 

মোহাম্মদপুরের বসিলা এলাকার ৪০ ফিট হাট। এই হাটের শেষ প্রান্তে বাঁধা আছে নওগাঁ থেকে আসা কালা বাবু। এক হাজার কেজি ওজনের ফ্রিজিয়ান জাতের বিশাল গরুটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসাহীরা। 

কালা বাবুর দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। চার বছর বয়সী গরুৱর ঠিকঠাক দাম পাবেন বলে আশা বিক্রেতার।

সারিসারি গরুর দাঁড়িয়ে আছে হাটে। কিন্তু যাদের জন্য এত আয়োজন, সেই ক্রেতার দেখা নেই এখনও। ক্রেতা শূন্যতার কারণে অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। 

বসিলারহাটে ৮ থেকে ৪০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে খাসি। দু’একজন ক্রেতা যারা আছেন তারাও বলছেন এবার পশুর দাম গেলোবারের চেয়েও বেশি। 

ইজারাদার বলছেন সরকারি ছুটি শুরু হলেই ক্রেতার ভিড় বাড়বে। কারণ রাজধানীর হাটের এটাই চিত্র। 

বসিলা হাটের প্রবেশ মুখেই ‘বড় ঈদে স্বস্তির, ভরপুর সল্যুশন’ নিয়ে ‘কোবানীর হাট উৎসব’ শিরোনামে দেখা মিলবে সিঙ্গার বেকো ক্যারাভেন। 

রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেনসহ ইউরোপের এক নাম্বার ব্যান্ডের সিঙ্গার ও বেকো পণ্য কেনার সুযোগ দিচ্ছে সিঙ্গার বেকো ক্যারাভেন।

সেখানে পণ্য বুকিং দিলেই কোরবানির পশু ফ্রিতে বাড়ি পৌঁছে দিচ্ছে সিঙ্গার। তাছাড়া মাসিক কিস্তি ও ওয়ারেন্টি সেবাতো থাকছেই।

আগামী ৫ তারিখ বৃহস্পতিবার থেকে কোরবানির পশুর হাটগুলোতে বেচা বিক্রি পুরোপুরি জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। 

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর