তিন দাবিতে সংসদ ভবনে জুলাই যোদ্ধারা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম

তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। 

জুলাই সনদ সংশোধন করা, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেয়ার দাবি তাদের।

শুক্রবার (১৭ অক্টোবর) সাড়ে দশটার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেয়। বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন তারা।

আজ ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন জুলাই যোদ্ধারা। এরপর মাইক হাতে নিয়ে তাদেরকে শান্ত হবার অনুরোধ করেন তাদেরই এক প্রতিনিধি।

খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম, সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা উপস্থিত হয়েছেন।

একাত্তর/আরএ
জুলাই অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম, নির্যাতন ও আত্মত্যাগের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা...
রাজধানীর উত্তরায় জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে ‘তুলিতে জুলাই’ আর্ট প্রতিযোগিতা। জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি উত্তরা আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেন।
সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর