‘সেনাবাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০২৬’–এর উদ্বোধন সেনাপ্রধানের

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১১:৫৯ এএম

‘বৃক্ষরোপণে সাজাই দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘সেনাবাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০২৬’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাতটার দিকে ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় একটি গাছের চারা রোপণ করে তিনি এই অভিযানের শুভ সূচনা করেন।

উদ্বোধন শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেনাবাহিনীর এই নিয়মিত উদ্যোগের ফলেই দেশের প্রতিটি সেনানিবাসে প্রচুর গাছপালা রয়েছে এবং প্রকৃতির সবুজায়ন নিশ্চিত হচ্ছে। বনায়ন বৃদ্ধির লক্ষ্যে এই বছরও সেনাবাহিনী নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী কেবল গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং যথাযথ পরিচর্যার মাধ্যমে প্রতিটি গাছকে বড়ো করে তোলার দায়িত্বও পালন করে। বৈশ্বিক পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

সেনাবাহিনী সদর দপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনায়ন বাড়াতে এই বছর সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশব্যাপী মোট ১১ লাখ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবাড়াসহ বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (আইসিপিএসি)-২০২৫’ এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে আজ (সোমবার) মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছে দেওয়া যায় কি না, তা ভেবে দেখতে...
দেশজুড়ে মারাত্মক আকার ধারণ করা ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মূল্যবান জীবন রক্ষায় সর্বস্তরের নাগরিক ও প্রত্যেক পরিবারকে সপ্তাহে অন্তত দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজের ঘরবাড়ি ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর