শীতের সবজিতেও স্বস্তি নেই, চড়া মাছ-মাংসের দাম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও রাজধানীর বাজারে দামে স্বস্তি নেই ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। চড়া রয়েছে মাছ ও মাংসের বাজারও। তবে অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।

শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও কমছে না দাম। বরং সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারগুলোতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম।

ছবি: একাত্তর

শুক্রবার ( ২৭ নভেম্বর)  রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় ২০ থেকে ৩০ টাকা বেশি। ২০ টাকা বেড়ে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়। একইভাবে লাউয়ের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকায়।

সবজির পাশাপাশি মাছ-মাংসের বাজারেও স্বস্তি নেই। তবে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। অন্যদিকে, রুই ও কাতলা মাছের দাম আগের মতোই কেজিপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি এক হাজার ৮০০ টাকায়।

ছবি: একাত্তর

গরুর মাংসের দাম আগের মতোই কেজিপ্রতি ৮০০ টাকা। তবে ৫০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ টাকায়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

একাত্তর/কেআই
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না বলে আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বাজারে পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনীয় পণ্য আমদানির প্রক্রিয়াও চলমান। 
সড়ক-মহাসড়কে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। এ সময় জব্দ করা হয়েছে চাঁদাবাজির লক্ষাধিক টাকা।
শীতের সবজি ভরপুর বাজারে। তাই শুক্রবার বাজারে সবজির দাম কমেছে। তবে বাজারে বাড়তি পেঁয়াজের দাম, কেজি প্রতি বেড়েছে ২০ টাকা।
দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে সব ধরনের...
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক মহাসাগরে একটি অভিবাসীবাহী নৌকা থেকে অন্তত আট থেকে দশজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী দল বার্তা সংস্থা এএফপিকে এই...
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছে ইরান। ঘটনাটিকে অত্যন্ত সন্দেহজনক আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সতর্ক করে...
মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঢাকঢোল পেটাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ওই দিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর