এবার তাড়াশে ইউপি সদস্য পদপ্রার্থী তৃতীয় লিঙ্গের রনি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৫:৩৯ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সগুনা ইউনিয়নের সংরক্ষিত (নারী) আসনের ৬,৭ ও ৮ নং ওয়ার্ডের সদস্য পদে স্বাধীনতার পর প্রথমবারের মতো তাড়াশে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের ইউপি সদস্য পদপ্রার্থী রনি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে কর্মী-সমর্থক নিয়ে উপজেলা শিক্ষাঅফিস কার্যালয়ে রিটার্নিং অফিসার মো. আখতারুজ্জামানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। 

এসময় রনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়ে সমাজে সন্মানের সাথে বসবাসের সুযোগ করে দিয়েছেন। এছাড়াও এই দেশের নাগরিক হিসেবে আমাদের সনদপত্র দিয়েছেন। তাই আমাদের সামর্থ্য ও দায়িত্ব আছে এই দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর।

তিনি আরও বলেন, আমি আমার তৃতীয় লিঙ্গের বা হিজড়াদের পাশাপাশি ওয়ার্ডের সকল নাগরিকের অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করার জন্য ভোটে বিজয়ী হতে চাই। এছাড়াও আমি সকলের সহযোগিতায় নির্বাচিত হলে প্রথমেই আমার ওয়ার্ড মাদকমুক্ত করার কাজ শুরু করবো।

আরও পড়ুন: রাজধানীর 'ননী সুইটসে' ভ্যাট গোয়েন্দার অভিযান

এদিকে সগুনা ইউনিয়নের সংরক্ষিত (নারী) আসনের ৬,৭ ও ৮ নং ওয়ার্ডের সদস্য পদে তৃতীয় লিঙ্গের রনির মনোনয়ন পত্র জমা দেয়ার বিষয়টি তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, তাড়াশ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় লিঙ্গের রনি হিজড়াদের তালিকাভুক্ত। আর তিনি এবার প্রথমবারের মত ইউনিয়নের সংরক্ষিত (নারী) আসনে ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করছেন। আমরা তার মঙ্গল কামনা করছি।

২০০৯ সালের ডিসেম্বরে হিজড়াদেরকে সর্বপ্রথম ভোটাধিকার দেওয়া হয়। ২০১৩ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া সংক্রান্ত নীতিমালা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়। ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে আরেকটি পরিচয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।


একাত্তর/টিএ

ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মীর বর্ষা খাতুন। তার কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার ঝিনাইদহ সদর উপজেলায় সংরক্ষিত...
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবার চারজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে নজর কাড়ছেন তৃতীয় লিঙ্গের বর্ষা মীর। জনসংযোগে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। পাচ্ছেন...
দীর্ঘদিনের প্রচলিত ভিক্ষাবৃত্তি ছেড়ে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন তৃতীয় লিঙ্গের অনেক মানুষ। বিউটিশিয়ান, কলকারখানার শ্রমিক, নিরাপত্তা কর্মী এমনকি স্বাধীন ব্যবসাও করছেন অনেকে। হিজড়াদের স্বাবলম্বী হওয়ার...
বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় এলাকার সাখাওয়াত ম্যানশন মার্কেটের পিছনে টিনের ঘর থেকে মুকুল (২৮) নামের তৃতীয় লিঙ্গের এক বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১৮ জুন) রাত ৯টার দিকে লাশ...
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও...
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি, এভিয়েশন সিকিউরিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর