ভাইকে হত্যার ভয় দেখিয়ে বোনকে একাধিকবার ধর্ষণ

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৮:৪৪ পিএম

লক্ষ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে কিশোরী বোনকে ছয়মাস ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

অভিযুক্তের নাম আব্দুর রশিদ। রবিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার চরমনসা গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। 

পুলিশ জানায়, দুপুরে ভুক্তভোগীকে উদ্ধারের পর পুলিশি হেফাজতে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত রশিদ ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী, সদর উপজেলার চরমনসা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। এ ঘটনায় দুপুরে ভিকটিমের খালা আকলিমা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে নির্বাচনের পর সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধসহ আহত চার

এ ব্যাপারে সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, কিশোরী ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, শিশুটির পিতামাতা দু'জনেই মানসিক প্রতিবন্ধী। এর সুযোগ নিয়ে তাদের প্রতিবেশী ৪ সন্তানের জনক আব্দুর রশিদ ওই কিশোরীর ছোটভাইকে হত্যার ভয় দেখিয়ে ছয় মাস ধরে ধর্ষণ করে আসছিল কিশোরীটিকে। সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হলে খবর পেয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে পুলিশ। 


একাত্তর/জো 

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর