দলীয় প্রতীক ছাড়াই কাদেরের উপজেলায় ইউপি নির্বাচন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৮ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সাত ফেব্রুয়ারি উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলাটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর নির্বাচনী এলাকা। এদিকে দলীয় প্রতীক ছাড়া ভোট হওয়াতে ভোটের মাঠে তৈরি হয়েছে ভিন্ন আমেজ। 

আগামী সাত ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের যে ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেগুলো হলো-সিরাজপুর, চর পার্বতী, চর হাজারী, চর কাঁকড়া, চর ফকিরা, রামপুর, মুছাপুর ও চর এলাহী। 

স্থানীয়রা বলছেন, দলীয় প্রতীক না থাকায় নির্বাচন জমে উঠেছে। অংশ নেওয়া প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ প্রার্থীদের ছবিতে ছেয়ে গেছে প্রতিটি  ওলিগলি। মাইকের আওয়াজে সরগরম প্রতিটি এলাকা। দিনে-রাতে সমান তালে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার। উঠান বৈঠক, পথসভা আর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। 

এদিকে আওয়ামী লীগের প্রার্থীদের প্রতীক বিহীন নির্বাচন হলেও নির্বাচনের মাঠে নেই বিএনপি। প্রতিটি ইউনিয়নে জামায়াতের প্রার্থী থাকলেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ থাকায় বসুরহাট মেয়র আবদুল কাদের মির্জা ও আওয়ামী লীগের একটি অংশ সমর্থন দিয়েছেন তাদের পছন্দের আট জন চেয়ারম্যান প্রার্থীকে। আর তার প্রতিপক্ষ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ আওয়ামী লীগের একাংশ সমর্থন দিয়েছেন পৃথক আট জনকে। 

ভোটাররা বলছেন, যেহেতু দলীয় প্রতীকে ভোট নেই, তাই কেন্দ্রে ঝামেলা হবে না। তারপরেও সুষ্ঠু ভোট হলে তারা পছন্দের ও যোগ্য প্রার্থীকে দেখেশুনে ভোট দেবেন। 

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে শিশু মৃত্যুর ঘটনায় দুইজন গ্রেপ্তার

নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, কোম্পানীগঞ্জ উপজেলা আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৭৯ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩০৪ জন প্রার্থীসহ মোট ৪২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার এক লাখ ৮২ হাজার ৫২৮। তার মধ্যে পুরুষ ৯৩ হাজার ৭৫৭ জন এবং  নারী ৮৮ হাজার ৭৭১ জন । 


একাত্তর/এসি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর