বেহাল দশায় ২২ কিলোমিটার রাস্তা, চরমে জনদুর্ভোগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৩ পিএম

নওগাঁ জেলার রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জে ২২ কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল দশার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যায় রাস্তাটি।

গত প্রায় চার বছর ধরে কার্পেটিং ছাড়াই পড়ে আছে এই ২২ কিলোমিটার রাস্তা। বড় বড় গর্ত এবং উঁচু-নিচু খাঁদ সৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। কাজ বন্ধ থাকায় রাস্তাটি রাণীনগর উপজেলাসহ আশেপাশের এলাকার লাখ লাখ মানুষের চলাচলে গলার কাঁটায় পরিণত হয়েছে। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বৃষ্টিতে কাদা-পানিতে জমে সেখানে ছোট-বড় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে ঘবর পাওয়া গেছে। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলা সদরের বাসট্যান্ড গোলচত্বর থেকে আবাদপুকুর হয়ে কালীগঞ্জ পর্যন্ত মোট ২২ কিলোমিটার রাস্তাটিকে কেন্দ্র করে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করতে এলজিইডি থেকে রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করা হয়। রাস্তাটি রাণীনগর-আবাদপুকুর থেকে কালীগঞ্জ হয়ে নাটোরের সিংড়ার ঢাকা-রাজশাহী মহাসড়কের সাথে মিলিত হয়েছে। রাস্তা জুড়ে ২৬টি কালভার্ট ও চারটি ব্রিজ পূর্ণ নির্মাণ এবং রাস্তাটি টেকসই, মজবুত ও প্রশস্ত করে পাকা করতে ২০১৮ সালে সংশ্লিষ্ঠ বিভাগ থেকে টেন্ডার দেওয়া হয়। এরপর রাস্তার সমস্ত কার্পেটিং তুলে কোনো রকমে রোলার দিয়ে ফেলে রাখেন ও আবাদপুকুর থেকে কালীগঞ্জ রাস্তার মাঝে কিছু জায়গায় পাথর ফেলেন এবং কালভার্ট ও ব্রিজ ভেঙ্গে নির্মাণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। 

image


কিন্তু ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও পরে সংশ্লিষ্ঠ ঠিকাদার অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। এরপর অতিরিক্ত সময়েও কাজ শেষ করতে না পাড়ায় গত বছরের মে মাসের প্রথম সপ্তাহে সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারের কার্যাদেশ বাতিলসহ জরিমানা করে আবার নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু করেন। এরইমধ্যে আগের ঠিকাদার উচ্চ আদালতে মামলা দায়ের করেন। এরপর রাস্তার কাজ আর শুরু হয়নি। এরপর উচ্চ আদালত গত বছরের ২৯ নভেম্বর সড়ক ও জনপথ বিভাগের (সরকারের) পক্ষে রায় দেন। তারপর কয়েক মাস চলে গেলেও এখনও রাস্তাটির কাজ শুরু হয়নি। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন লাখ লাখ মানুষ।

আরও পড়ুন: দৈনিক শনাক্ত নামলো ১০ হাজারের নিচে, মৃত্যু ৩০

এলাকাবাসি জানান, দীর্ঘ কয়েক বছর ধরে কাজ বন্ধ থাকায় রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার কোথাও কোথাও টেউ টিনের মতো উচুঁ-নিচু হওয়ায় যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে। আর শুক্রবার বৃষ্টি হওয়ায় রাস্তায় কাদা-পানিতে একাকার হয়ে গেছে। এতে করে রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এসব এড়াতে অধিকাংশ লোকজন বর্তমানে রাণীনগর পৌঁছতে মূল রাস্তায় না গিয়ে বিকল্প পথে প্রায় ৭/৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলাচল করছেন। 

সিএনজি, অটোরিক্সা, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকরা জানান, ভাঙা রাস্তায় গাড়ি চলাচলে খুব অল্প সময়ের মধ্যে গাড়ির বিভিন্ন যত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। এরমধ্যে আবার বৃষ্টি। ফলে এই রাস্তায় গাড়ি চালানো অনেকটাই কঠিন। 

এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, আইনী জর্টিলতা শেষ হয়েছে। আমরা চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ দিয়ে রাস্তার কাজ শুরু করা হবে।


একাত্তর/আরবিএস  

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর