ফুটপাত দখলে সৌন্দর্য্য হারাচ্ছে রাঙ্গামাটি শহর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০০ পিএম

ফুটপাত দখলের কারণে সৌন্দর্য হারাচ্ছে পর্যটন শহর রাঙ্গামাটি। যেখানে সেখানে ফেলে রাখা হয়েছে ময়লা। বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। 

পর্যটন পরিবেশ বজায় রাখা তো পরের কথা সাধারনভাবে সুষ্ঠ ও পরিবেশগত জীবণ যাপনেও প্রতিনিয়ত বাধা গ্রস্থ হচ্ছে পার্বত্য জেলার সাধারন নাগরিকরা।

এসবের জন্য পৌরসভার অব্যবস্থাপনাকে দায়ী করছে নগরবাসী। আর মেয়র বলছেন, সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়তে হলে পৌরবাসীকেও সচেতন হতে হবে। 

রাঙ্গামাটির বনরুপা বাজারের উপা দিয়েই পলওয়েল পার্ক অ্যান্ড কটেজ, ঝুলন্ত সেতু, শিশু পার্কসহ নানা জায়গায় যেতে হয় পর্যটকদের।

এই বনরূপা বাজার এলাকায় ফুটপাত দখল সেখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে নির্ধারিত কোন জায়গা না থাকায় এখানে ফুটপাত দখল করে ফেলে রাখা হয়েছে আবর্জনা। 

বাতাসে ছড়াচ্ছে দূর্গন্ধ। যা রীতিমতো নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানে। আর প্রধান সড়কের চেক পোস্টের কাছেও ফুটপাথ করে নিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। 

এলাকাবাসীর অভিযোগ, শহরের প্রধান তিনটি বাণিজ্যিক এলাকা রিজার্ভ বাজার, বনরূপা বাজার ও তবলছড়ি বাজার এলাকায় বর্জ ব্যবস্থাপনা একেবারেই নাজুক। 

যত্রতত্র পার্কিং ও ফুটপাতের উপর স্থাপনা রাখায় শহরের সৌন্দর্য্যহানির পাশাপাশি নগরবাসীর ভোগান্তিও বেড়েছে। কিন্তু দেখার কেউ নেই। 

দীর্ঘ ৩৯ বছরে রাঙামাটি শহরের ফুটপাত জনসাধারন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ২০০টি স্থানে ফুটপাত কেটে নিজেদের ব্যাক্তি সম্পদ হিসাবে ব্যবহার করছে একশ্রেণীর মানুষ।

মানুষের অভিযোগ আছে, প্রশাসন পর্যটনবান্ধব শহর গড়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোন প্রতিফলন নেই। মাঝে মধ্যে জেলা প্রশাসন অভিযান চালালেও স্থায়ী সমাধান হচ্ছে না।

তারা মনে করেন, যথাযত আইন প্রয়োগ না হওয়ার কারণে বর্তমানে রাঙামাটি শহর অবৈধ দখলদারদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।

শহরের পরিচ্ছন্নতা শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়নি স্বীকার করে নিয়ে মেয়র আকবর হোসেন চৌধুরী বলছেন, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা চলছে।



একাত্তর/ এনএ
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর