সম্পত্তির লোভ ভাড়াটে খুনি দিয়ে মাকে হত্যা

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৭:২৫ পিএম

গাজীপুরে সম্পত্তির লোভে ভাড়াটে খুনি দিয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মেয়ে শেফালী আক্তার ও ভাড়াটিয়া খুনি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মিনারা শ্রীপুর উপজেলার কেওয়া পুর্ব খন্ডগ্রামের আবু তাহেরের স্ত্রী।

গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন জানান, গত ১০ই ফেব্রুয়ারি গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাতখামাইর এলাকার মান্নানের টেকের নির্জন ঝোপের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে দ্রুত এই মামলার রহস্য উদঘাটন করে শ্রীপুর মডেল থানা পুলিশ। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে ওয়াজ মাহফিলে নেয়ার কথা বলে গভীর জঙ্গলে ভাড়াটে খুনি দিয়ে জবাই করে মাকে হত্যা করে তার মেয়ে।

আরও পড়ুন: পাকিস্তানের মসজিদে বিস্ফোরণে ৩০ জন নিহত, আহত ৫০

শুক্রবার সকালে প্রেস ব্রিফিং আজমীর হোসেন আরো জানান, নিহত মিনারা বেগমের বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে মান্নানের টেকের ঝোপে নির্জন স্থানে পাওয়া যায় এক নারীর গলাকাটা মরদেহ সম্পত্তির লোভে মাকে হত্যা করে মেয়ে শেফালী খাতুন।

এ ঘটনার প্রধান আসামি শেফালী নিহত মিনারা বেগমের দ্বিতীয় মেয়ে। অভিযুক্ত মেয়ে শেফালী খাতুন এবং ভাড়াটে খুনি সোহেল রানাকে আটক করলে স্বীকারোক্তি মূলকজবানবন্দি দেন তারা। পরে গ্রেফতার করা দুই জনকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

একাত্তর/আরবিএস  

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর