প্রেমের সম্পর্ক গড়ে স্কুল ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২:৩২ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে সদ্য এসএসসি পাশ করা এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে অশ্লীল ভিডিও ধারণ ও ধর্ষণের অভিযোগে জুয়েল (২২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত জুয়েল সুধারাম থানার রাসচন্দ্রপুর সেকান্দর সর্দার বাড়ির মোহাম্মদ হোরন মিয়ার ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খোন্দকার শামীম হোসেন জানান, রোববার (১৩ মার্চ) পৌনে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মরপুরা গ্রামে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।

সে ওই এলাকার আপন আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার ক্রেডিট অফিসার পদে থেকে এলাকার সদ্য এসএসসি পাশ এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে এবং তার মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে ঐ ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনার পর থেকে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে।

image

আরও পড়ুন: বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

তিনি আরো জানান, গ্রেপ্তারের পর জুয়েলের নিকট থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। যাতে সে সুরক্ষিতভাবে ফোল্ডারে অশ্লীল ভিডিওগুলো রেখেছিল। তার নিকট থেকে দুটি সিমকার্ডও জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে সুধারাম থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ এক ‍যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করার কয়েক ঘণ্টার মাথায় রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচটি যানবাহন। ক্ষতিগ্রস্তদের দাবি, মাদক...
নোয়াখালীতে একটি খাল থেকে বস্তাবন্দী এক যুবকের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে হাত-পাসহ পুরো শরীরে প্লাস্টিক ও বিছানারা চাদরে মোড়ানো ছিলো।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাছিহাটা এলাকায় অভিযান চালিয়ে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর