পাবনায় মহাসড়ক অবরোধ করে পরিবহণ শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০১:৫৩ পিএম

ঢাকা থেকে পাবনাগামী একটি বাসের সুপারভাইজারকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আবাসিক হলে ধরে নিয়ে গিয়ে ব্যাপক নির্যাতন করা হয়েছে, এ অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহণ শ্রমিকরা।

বুধবার (২৩ মার্চ) ভোর থেকে পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন পরিবহণ শ্রমিকরা। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে প্রায় ২ ঘণ্টা পর সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আগামীকাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে এমএম ট্রাভেলস পাবনার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি মাঝপথে সিরাজগঞ্জের একটি হোটেলে যাত্রাবিরতি করে। বিরতির নির্ধারিত সময়ের চেয়ে ১০ মিনিট অতিবাহিত হলে পাবিপ্রবির এক শিক্ষার্থী উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। পথে একাধিবার বাসের চালক-হেলপার ও সুপারভাইজারের সঙ্গে বাকবিতন্ডায় জড়ান ওই শিক্ষার্থী। 

আরও পড়ুন: রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ চার

পরে ভোরে বাসটি পাবিপ্রবির প্রধান গেটের সামনে পৌঁছালে আগের থেকেই অবস্থান করা কিছু শিক্ষার্থী বাসের সুপারভাইজার আব্দুল বারেক আসলামকে ধরে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু আবাসিক হলে যান। সেখানে তাকে ব্যাপক নির্যাতন করা হয় এবং তার কাছে থাকা টাকাও কেড়ে নেয়া হয় বলে অভিযোগ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবহণ শ্রমিকরা বলছেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা প্রায় প্রায় আমাদের এভাবে মারধর করেন। এসব বন্ধ হোক। শ্রমিকদের পক্ষ থেকে আমরা বলতে চাই, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হোক। 

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে বিশৃঙ্খল কোনো কাজ না করার জন্য শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। মারধরের ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরবিএস  

“টাকা লাগলে টাকা নিতি-তবু বিয়ের দাওয়াত দিতি” শাকিলের বাসর ঘর ভেঙে দাও গুড়িয়ে দাও” এই স্লোগানে ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল যুবক।
বিশ্ব ভালোবাসা দিবসের আবহে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী এক কর্মসূচি পালন করেছে ‘চিরকুমার সংঘ’ নামের একটি সংগঠন। দিবসটিকে কেন্দ্র করে অতিরঞ্জন ও প্রেমের নামে প্রহসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল...
বাংলাদেশি এক শ্রমিকের নবজাতক সন্তান দেখতে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন সেদেশের বিশিষ্ট ব্যবসায়ী মুজ্জাফফার শাহ বিন আব্দ রহমান ও তার স্ত্রী নোরলিজা মোহদ নোর।
ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী-পরশুরাম সড়কের পানি নেমে গেছে, আশ্রয়কেন্দ্র ছেড়েছেন কয়েক হাজার মানুষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর