এবারও যানজটের শঙ্কা জাগাচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১২:১৬ পিএম

এবারও ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। এই পথেই উত্তরের বেশিরভাগ মানুষ যাতায়াত করে থাকেন। 

পরিবহন চালকরা জানিয়েছেন, চার লেন থেকে যানবাহনগুলো দ্রুত গতিতে এলেঙ্গা পর্যন্ত এসে আটকে যাচ্ছে দুই লেনের মুখে। 

সড়কে গাড়ির চাপ যতোই বাড়বে যানজট ততোই দীর্ঘ হবে। যদিও পুলিশ আশ্বস্ত করেছে যে, যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। 

ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত চার লেন সুবিধা নিয়ে দ্রুত চলাচল করতে পারলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়কটি দুই লেনের।

যার কারণে চার লেন থেকে যানবাহনগুলো দ্রুত গতিতে এলেঙ্গা পর্যন্ত এসে আটকে যায় দুই লেনের মুখে। আর সেখান থেকেই শুরু হয় তীব্র যানজট।

বিগত সময়ের মতো এ বছরও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদ যাত্রায় ভয়াবহ যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা ।

এদিকে গাজীপুরের চন্দ্রা থেকে উত্তরবঙ্গের প্রবেশ পথ টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার ছয় লেন সড়কের নির্মাণকাজ ৯৯ ভাগ শেষ হয়েছে। 

যার কারণে এবার তেমন যানজট হবে না বলে মনে করছেন সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্প ব্যবস্থাপক আবুল বরকত মো. খুরশীদ আলম। 

ঈদযাত্রায় মহাসড়কে পুলিশের পাশাপাশি এপিবিএনের সদস্য যানজট নিরসনে কাজ করবে। 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গসহ ২৪ জেলার যানবাহন চলাচল করে। এবার ১৩ কিলোমিটার সড়কে ১০টি অস্থায়ী টয়লেট, ইফতার ও সেহরির ব্যবস্থা করা হয়েছে।


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।   
গেলো ৫৪ বছরে বহু দল দেখেছেন, এবার তরুণদের প্রতি আস্থা রেখে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সুযোগ দিতে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তরুণদের সুযোগ দিলে উত্তরবঙ্গকে নতুন করে গঠন করা হবে বলেও জানান...
ঢাকা-টাঙ্গাইল ফোরলেন মহাসড়ক (নগরজালফৈই) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফেডারেল রিপোর্টার্স সোসাইটি।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর