দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে শিশুসহ নিহত ছয়

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১২:৫০ এএম

দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর আঘাতে ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দ্বীপে স্পিড বোট ডুবে দুই শিশু মারা গেছে। এছাড়া চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, কুমিল্লায়ও একজন করে মারা গেছেন।

বুধবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ, প্রবর্তক মোড়সহ কয়েকটি রাস্তায় জলজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়ে পথচারী ও সড়কে থাকা যানবাহনের যাত্রীরা। 

এদিকে ফটিকছড়ির কাঞ্চননগরে গাছ চাপায় রিনা আক্তার নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এলাকার লোকজন।

চট্টগ্রামের সন্দীপে স্পিড বোট ডুবির ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আর নিখোঁজ রয়েছেন দুইজন। 

কুমিরাঘাট নৌ-পুলিশ জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার মধ্যেই সকাল সাড়ে ৯টার দিকে ২০জন যাত্রী নিয়ে বোটটি সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়। ঘাট ছাড়ার আধা কিলোমিটার দূরে গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি এসে সেটি উল্টে যায়।

ভোলায় মৌসুমের প্রথম কালবৈশাখীর আঘাতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এলাকার লোকজন জানান, সকাল ৮টার থেকে শুরু হয় ঝড় বৃষ্টি, এতে গাছপালা ভেঙে যায়, ঘরবাড়ি বিধ্বস্ত হয়। 

এছাড়া উত্তাল অবস্থায় রয়েছে মেঘনা, তাই আতঙ্কে আছেন লঞ্চসহ অন্যান্য নৌযানের যাত্রীরা। এদিকে লক্ষ্মীপুর, মানিকগঞ্জ ও কুমিল্লায় গাছচাপায় তিনজনের মৃত্যু হয়েছে।


চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর