মানিকগঞ্জে দুই বাসের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

আপডেট : ০৮ মে ২০২২, ০৪:০৫ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলায় ভাটভাউর এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস ও গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। 

এতে সেলফি পরিবহনের এক যাত্রী নিহত ও উভয় বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হয়।  

রোববার (৮ মে) দুপুর পৌনে দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুপুর পৌনে দুইটার দিকে ওই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুইটি মহাসড়কে আড়াআড়িভাবে আটকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। 

দুর্ঘটনায় সেলফি পরিবহনের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং উভয় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন বলেও জানান তিনি।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে।

আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


একাত্তর/জো

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আদালা স্থানে যাত্রীবাহী দুটি বাসে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করেছে ছিনতাইকারীরা।
সাভারের পাঁচ গাড়িতে ভয়াবহ আগুনে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর আবার যান চলাচল শুরু হয়েছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-আরিচা মহাসড়কে।
রাজধানীর ডেমরায় গ্যারেজে দাঁড় করিয়ে রাখা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় দুর্ঘটনা ঘটলো সাভার এলাকায়।
ঈদযাত্রায় ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে মানুষের নিরাপত্তা জোরদার ও যানজট নিরসনে ১২০০ পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান। এদের মধ্যে আট শতাধিক পোশাকধারী পুলিশ ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর