অতিরিক্ত ভাড়া না দেয়ায় যাত্রীদের মারধর, ভিডিও ভাইরাল

আপডেট : ০৯ মে ২০২২, ০৮:১৭ পিএম

নোয়াখালীতে সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া না দেয়াকে কেন্দ্র করে যাত্রীদের মারধর করেছেন একদল চালক। এ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ভিডিওটি শনিবার (৭ মে) সকালের, সুবর্ণচর উপজেলার খাসেরহাট রাস্তা মাথা এলাকার ঘটনা। 

প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, রাস্তার মাথা থেকে জেলা শহরের সোনাপুরের ভাড়া নিয়ে বির্তকের জেরে খাসেরহাট রাস্তার মাথা সিএনজি স্ট্যান্ডে কয়েকজন যাত্রীকে মারধর করে রক্তাক্ত করেন কয়েকজন সিএনজি চালক। এ সময় এক যাত্রীর স্ত্রী বাচ্চা কোলে নিয়ে তার স্বামীকে হামলার হাত বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

ভুক্তভোগীরা জানান, পরে এ বিষয়ে থানায় গেলে আট হাজার টাকা চিকিৎসা ক্ষতিপূরণ দিয়ে সমাধান করেন থানার ওসি।

image

 

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর শনিবার ও রোববার দিনব্যাপী সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পুলিশ ও উপজেলা প্রশাসন কয়েকটি বাস এবং সিএনজি আটক করে। যার মধ্যে কয়েকটিকে অর্থদণ্ড দেয়া হয়।

ভুক্তভোগীরা জানান, সুবর্ণচরের চরবাট খাসের হাট রাস্তার মাথা থেকে সোনাপুর সিএনজি চালিত অটোরিকশা নির্ধারিত ভাড়া ৬০ টাকা। কিন্তু চালকরা যাত্রীদের কাছ থেকে নিচ্ছে ১৫০-২০০টাকা। আটকপালিয়া বাজার থেকে ৫০ টাকার ভাড়া নিচ্ছে ১৫০ টাকা। এছাড়াও বাস কাউন্টারে চট্টগ্রামগামী বাসযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩০০ টাকার পরিবর্তে ৫৫০-৬০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে।

আরও পড়ুন: প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তি বাড়াচ্ছে অশনি

এ বিষয়ে সুবর্ণচর সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার চার্ট প্রতিটি গাড়িতে ঝোলানো থাকবে, যেন সাধারণ মানুষ সেই চার্টগুলো দেখে ভাড়া দিতে পারে। কিন্তু অনেক গাড়িতে আমরা সেই চার্টটি পায়নি। কয়েকটি গাড়িকে অর্থদণ্ড করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

চুল আর চোখের চাউনিতে হুবহু মিল! আর সেই রূপের জাদুতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সবখানেই রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল এলভিনো জাতের এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড...
নির্বাচন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। আর এই সুযোগেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন চালকদের বিরুদ্ধে।
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজ। কারাগার থেকে বের হতেই তাকে এক দল তরুণ মারধর...
নাটোরে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বরকে মারধর ও বাসরঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর