মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার তিন

আপডেট : ২৩ মে ২০২২, ০৩:৪২ পিএম

জয়পুরহাটের জামালপুর চান্দা এলাকায় মরিচের গুঁড়া ছিটিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১৩ লাখ টাকা ছিনতাইয়ের সময় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। 

রোববার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটার পর সোমবার (২৩ মে) দুপুরে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জয়পুরহাট শহরের আমতলী এলাকার জামিউল ইসলাম মিন্টু (৪০), ধানমন্ডি এলাকার শামসুজ্জোহা জোহা (৩১) ও মাদ্রাসাপাড়া এলাকার ফারহান সুমন (৩৪)

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রোববার বেলা ১২টার দিকে ইসলামী ব্যাংক জামালগঞ্জ এজেন্ট শাখার ম্যানেজার আবুল হোসেন জয়পুরহাট শাখা থেকে ১৩ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে জামালগঞ্জ যাচ্ছিলেন। 

পথে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের চান্দা ব্রিজ এলাকায় দুইটি মোটরসাইকেল নিয়ে ছয়জন তার মোটরসাইকেলের সামনে পথ আটকে দাঁড়ায়। 

এসময় তারা আবুল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ও তার চোখে মুখে মরিচের গুঁড়া ছুঁড়ে তার কাঁধে থাকা ১৩ লাখ টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এসময় রাস্তার পথচারী ও এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দৌড়ে পালানোর সময় জামিনুর রহমান মিন্টু ও শামসুজ্জোহা জোহাকে টাকাসহ গ্রেপ্তার করে। সেইসাথে ঘটনাস্থল থেকে তিনটি ধারালো চাকু ও তাদের ব্যবহিত মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ পাঁচ

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনসহ ছয়জনের বিরুদ্ধে আবুল হোসেন দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। 

এ ব্যাপারে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান জানান, দ্রুত বিচার আইনে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দিনাজপুর ও বগুড়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। এছাড়া পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 


একাত্তর/এসজে

মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সরকার দ্রুততম সময়ের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে এই লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
রাজধানীর খাল, লেক ও জলাধারগুলো পুনরুদ্ধারের ধারাবাহিকতায় ধানমন্ডি লেকের পুনঃখনন ও সংস্কারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 
সাব-রেজিস্টারদের কাছে ঢাকাকে ‘পুরস্কার পোস্টিং’ হিসেবে দেখার সংস্কৃতি বন্ধে এবার বদলি প্রক্রিয়ায় লটারি ব্যবস্থা চালু করেছে সরকার। স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ কেবল শুরু উল্লেখ করে আইনমন্ত্রী মো....
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর