খননের পর প্রাণ ফিরেছে মৃতপ্রায় টাঙ্গন নদীতে

আপডেট : ২৭ মে ২০২২, ০৬:৫১ পিএম

খননের কারণে আবারও প্রাণ ফিরে পেয়েছে পঞ্চগড়ের টাঙ্গন নদী এতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পঞ্চগড় অঞ্চলের আওতায় এই নদীটি খননের পর প্রায় দুই হাজার একর জমি সেচের আওতায় এসেছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, শুধু নদীর গতিপ্রবাহ নয়, নদীর মাঝে থাকা গভীর জলাধারও খননের মাধ্যমে উদ্ধার হয়েছে

টাঙ্গন নদী বাংলাদেশ-ভারতের মধ্য দিয়ে সমানভাবে প্রবাহিত। এটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। টাঙ্গন পুনর্ভবা নদীর একটি উপনদী।

কিন্তু খনন না করায় কয়েক দশক আগে শুকিয়ে হারিয়ে গিয়েছিলো বাংলাদেশ অংশে পঞ্চগড়ের টাঙ্গন নদীপরে সেই নদী এখন আবারও তার স্রোত ফিরে পেয়েছে

কৃষি মন্ত্রণালয়ের উদ্যেগে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের এই নদী খনন প্রকল্পের কারণে এরই মধ্যে দুই হাজার একর জমি সেচের আওতায় এসেছে

হারিয়ে যাওয়া নদী পুনরুদ্ধারের ফলে এলাকার কৃষি, মাছ চাষ ও অর্থনীতি সহ পরিবেশ রক্ষায় নতুন সম্ভাবনা দেখছেন মানুষ

জেলা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্মকর্তা জানান, বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারন প্রকল্পের আওতায় টাঙ্গন নদী খনন করা হয়েছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়ে এই নদীর খনন কাজ পুরোপুরি শেষ হবার কথা রয়েছে জুনে

একাত্তর/এস


শীত মৌসুমের শুরুতে নদীতে পানি কমে আসায় এই সময়ে মাছ ধরা পড়ে প্রচুর। বিশেষ করে নদীতে ধরা পড়ছে বড় বড় পাঙাশ মাছ।
সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীসহ প্রধান নদ-নদীগুলোর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। বেশ কয়েকটি নদীর পানি বর্তমানে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।
ক‌য়েক‌দি‌নের টানা বৃ‌ষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পা‌নি বৃদ্ধি পে‌য়ে‌ছে। ফ‌লে এসব অঞ্চলে দেখা দি‌য়ে‌ছে নদী ভাঙন। ত‌লি‌য়ে গে‌ছে ফস‌লের ক্ষেত। 
তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানার আগুন। নিহত হয়েছেন এক শ্রমিক। আগুনে পুড়ে গেছে কারখানার ভেতরে থাকা কাঁচামাল ও তৈরি করা পণ্য।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর