সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের পাশে চবি শিক্ষার্থীরা

আপডেট : ০৫ জুন ২০২২, ১১:৪২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহতদের রক্ত দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন।

শনিবার (৪ জুন) দিবাগত রাত ২টার দিকে তিনটি বাসে করে শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে যান। এরপর রোববারও তারা বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হাসপাতালে গেছেন রক্ত দিতে।

অনেক শিক্ষার্থী বাস না পেয়ে ট্রাকে করে চমেকে যান রক্ত দিতে ও দগ্ধদের সেবা দিতে।

এছাড়া দিনভর শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তাও করেছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রাত থেকে শিক্ষার্থীদের বাসে করে যাওয়ার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই প্রশংসা করেছেন।

পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা ছবিগুলো শেয়ার করে প্রয়োজনে নিজেরাও দৃষ্টান্ত স্থাপনের প্রতিজ্ঞা করেছেন।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই শতাধিক মানুষ আহত হন।

আরও পড়ুন: নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএম কন্টেইনার ডিপো

শনিবার রাতেই আহতদের অধিকাংশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ ছাড়া চট্টগ্রামের অন্যান্য হাসপাতালেও অনেকে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

এছাড়া রোববার সকালেও বিস্ফোরণস্থল থেকে কয়েকজনের লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ এ ঘটনায় ৪৯ জনের মৃত্যুর খবর জানা গেছে।


একাত্তর/আরএ

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর