বরিশালে সীমানা নিয়ে বিরোধ, পুলিশের গুলিতে আহত ২০

আপডেট : ১০ জুন ২০২২, ১১:০৭ এএম

বরিশালে মেহেন্দিগঞ্জের শ্রীপুরের মহিষমারী চর এবং ভোলার চটকীমারী চরের মধ্যে সীমানা বিরোধ নিয়ে পুলিশের গুলিতে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ৪ নারীসহ ১১ জনকে বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, তাদের মধ্যে নদী-ভাঙনের শিকার ৩শ’ পরিবার মহিষমারী চরে বসতি স্থাপন করে থাকছে দশকের পর দশক ধরে। সেখানে সীমান্তবর্তী ভোলা জেলার চটকীমারী চরের লোকজন এই এলাকা তাদের দাবি করে প্রায় বছরই হামলা করে আসছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে আমাদের এলাকার লোকজনের বসত বাড়িতে হামলা করে। এসময় তারা বাঁধা দিতে গেলে পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে। এতে ২০ জনের মত আহত হয়। গুরুতর আহতদের মধ্যে ১১ জনকে  শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়।

image


আরও পড়ুন: শ্বশুরবাড়ি যাওয়ার পথে নৌকা ডুবে ব্যবসায়ী নিখোঁজ

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোলা-বরিশাল সীমানায় দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ২৮ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/আরএ

বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর