জামালপুরে বাড়ছে নদ-নদীর পানি, দুর্ভোগে ২০ হাজার মানুষ

আপডেট : ১৭ জুন ২০২২, ০৬:৫২ পিএম

উজানের পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে জামালপুরে যমুনাসহ অন্য নদ-নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ২০ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুন) সরেজমিন, যমুনার পানি বেড়ে গিয়ে ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলগাছা, পাথর্শী, নোয়ারপাড়া ও সাপধরি ইউনিয়নের নিম্নাঞ্চলের পাট, সবজিসহ বিভিন্ন ফসল ডুবে গেছে।

শুক্রবার (১৭ জুন) ভোরে পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের মণ্ডল বাজার এলাকায় সড়কের ২০ মিটার ভেঙে গেছে। এতে উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় পারাপার হচ্ছে মানুষ।

স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জ-খোলাবাড়ী সড়ক দিয়ে খোলাবাড়ী, চরমাগুরিয়া হাট, ফারাজীপাড়া, চর ডাকাতিয়া, কাজলা, মণ্ডলপাড়া ও খোলাবাড়ী নৌথানাসহ আশপাশের অন্তত ২০ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়েছে। এছাড়াও গাইবান্ধা জেলার ফুলছড়ির উপজেলার চলাঞ্চলের বেশির ভাগ মানুষ এই সড়ক ব্যবহার করেন। 

তাদের অভিযোগ, সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লেও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বা এলজিইডি কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ ব্যাপারে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, ভাঙনের এমন খবর শুনেছি। পাওয়া খবর অনুযায়ী ওই সড়ক এলজিইডি’র। দুর্গত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: বন্যায় শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত

তবে এ বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি ওই নির্বাহী প্রকৌশলী।


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর