পদ্মাসেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২২, ১০:০১ এএম

পদ্মাসেতুর ওপর দুটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে। এতে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুন) সন্ধ্যার পর পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

ঢাকা মেডিকেল সূত্রে তাদের দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া রাত পৌনে ১১টার বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দু’জন সেতুর ওপর পড়ে আছেন। পাশে দুটি মোটরসাইকেল ও রক্তের ছোপ।

image


পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন সে সময় জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। খোঁজ নেওয়া হচ্ছে।

নিহতদের বন্ধু জয়দেব গণমাধ্যমকে জানান, তারা সবাই ঢাকার নবাবগঞ্জ থাকেন। মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমসাবাদ এলাকায় আর বিদেশ ফেরত ফজলু হরিশকুল এলাকায় থাকতেন। পদ্মাসেতু খুলে দেওয়ায় তারা তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু মিলে ঘুরতে যান। তারা দুটি মোটরসাইকেল নিয়ে আগে চলে যান। আর তাদের পেছনের দিকের মোটরসাইকেলে ছিলেন ওই দুজন।

আরও পড়ুন: পদ্মাসেতুতে অনির্দিষ্টকালের জন্য বাইক চলাচল নিষিদ্ধ

তিনি আরো জানান, কিছুক্ষণ পর মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পান তারা। সঙ্গে সঙ্গে একটি পিকআপ ভ্যানে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় ওই দুইজনকে। তবে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন রোববার সকাল ৬টা থেকে সকল ধরনের যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়।


একাত্তর/আরএ

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুরের বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর