পদ্মা সেতুর ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে জরিমানা

আপডেট : ২৭ জুন ২০২২, ০৭:২০ পিএম

এবার পদ্মা সেতুর ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুন) দুপুরে সেতুর মুন্সীগঞ্জ অংশে এই জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার মো. আশরাফুল কবীর।

সরকারি বিধিনিষেধ অমান্য এবং অবৈধভাবে সেতুর ওপর গাড়ি পার্কিং করার অপরাধে এই জরিমানা করা হয়েছে জানিয়ে আশরাফুল কবীর বলেন, পদ্মা সেতুর মুন্সীগঞ্জ অংশে অবস্থানকালে সেতুর মাঝখানে প্রাইভেটকার থামিয়ে সাত থেকে আটজন ব্যক্তি সেতুতে অবস্থান করেন। এ সময় তাদেরকে আটক করে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে স্বীকার করলে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়। কেউ যাতে সরকারি বিধিনিষেধ অমান্য না করতে পারেন, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার।

এর আগে, পদ্মা সেতুতে মোটরসাইকেল যাত্রায় হেলমেট না থাকায় প্রথম জরিমানা দেন মাদারীপুরের কাঁঠালবাড়ীর বাসিন্দা আয়ূব খান।রোববার (২৬ জুন) পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজা প্রান্তে তাকে ১০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


একাত্তর/এআর

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘তেল নাই’ লিখে রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে মজুত করা তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 
জামালপুরের মাদারগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে এক স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থকের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর