বৃষ্টি কামনায় দিনাজপুরে বিশেষ মোনাজাত

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০১:২৫ পিএম

প্রচণ্ড গরম ও তাপদাহে সারাদেশে জনজীবন অতিষ্ঠ। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে দীর্ঘদিনের অনাবৃষ্টিতে ব্যহত হচ্ছে কৃষিকাজ। এই অবস্থায় অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতে বৃষ্টি কামনা করে দিনাজপুরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ জুলাই) সকালে শহরের আদর্শ কলেজ মাঠে উক্ত মোনাজাতের আয়োজন করে স্থানীরা। এসময় শতাধিক মুসল্লি মোনাজাতে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন দিনাজপুর ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম মাওলানা আবু আমের। 

image


এছাড়াও বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর ঈদগাহ মাঠে একই দিন সকালে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন: প্রাইভেটকার-পিকআপ সংঘর্ষে চারজন নিহত, আহত দুই

দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পাশাপাশি বৃষ্টির অভাবে জমিতে পানি না থাকায় কৃষকদের আমন চাষ ব্যহত হচ্ছে। তাই বৃষ্টি কামনায় এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়। 


একাত্তর/এসজে

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর