উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, তিনজন গুলিবিদ্ধ

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৮:৩৪ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ক্যাম্প-৪ এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোলাগুলির ঘটনায় ৩০ জনের পুলিশের একটি টিম ক্যাম্পে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, হেড মাঝিসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্যাম্প -৪ এর হেড মাঝি মোহাম্মদ হোসেন। অন্য দুজনের পরিচয় জানা যায়নি। 

গুলিবিদ্ধদের ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আধিপত্য বিস্তার নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলিতে আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


একাত্তর/জো

কক্সবাজারের আন্তর্জাতিক মানের উন্নয়ন ও পর্যটন বিকশিত করার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত করতে একটি সংস্থা আদালতের রায়কে অন্যায়ভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর