ফাঁদে আটকা হরিণ উদ্ধার না করে লাইভে এলেন বনকর্মকর্তা

আপডেট : ২২ জুলাই ২০২২, ০৮:১২ এএম

ফাঁদে আটকা পড়া হরিণকে উদ্ধার না করে ফেসবুক লাইভে এসে সচেতন মহলের তোপের মুখে পড়েছে এক বন কর্মকর্তা। 

বনরক্ষিদের পাতা ফাঁদে ধরা পড়ে প্রাণ যেতে বসেছিল সুন্দরবনের একটি চিত্রল হরিণের। রাতভর মৃত্যুর সাথে লড়াই করে ভাগ্যের জোড়ে বেঁচে যায় হরিণটি। তবে বাঁচার জন্য প্রাণপন চেষ্টা করে অনেকটা অসুস্থ হয়ে পড়ে হরিণটি।  এর আগে গত সোমবার (১৮ জুলাই) শরণখোলার ঢালিরঘোপ এলাকা থেকে উদ্ধার হওয়া একটি মালি হরিণ অসুস্থ হয়ে মারা যায়। জালে জড়ানো অসুস্থ হরিণটিকে উদ্ধারের পর কোন চিকিৎসার ব্যাবস্থা না করেই বনে ছেড়ে দেয়া হয়।

জানা গেছে, বুধবার (২০ জুলাই) বুধবার রাতের কোন এক সময় পথ চলতে গিয়ে শরণখোলা ষ্টেশনের সবজির ক্ষেতের জালে হরিণটি পেঁচিয়ে পড়ে।  সকাল বেলা ঘুরতে বেড়িয়ে ষ্টেশনের এক বনরক্ষি দেখতে পান  অফিসের পুকুর পাড়ে জালে জড়িয়ে ছটফট করছে একটি মালি চিত্রল হরিণ। তিনি বিষয়টি ষ্টেশন কর্মকর্তাকে জানালে  তিনি ঘটনাস্থলে এসে  দ্রুত ফেসবুক লাইভে যুক্ত হয়ে হরিণটি জালে জড়ানোর কাহিনী বর্ননা শুরু করেন। ষ্টেশন কমর্কর্তার অপ্রত্যাশিত লাইভ দেখে সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উদ্ধার কাজে তৎপর না থেকে তিনি ছটফট করা হরিণটিকে নিয়ে লাইভে ব্যাস্ত হয়ে পড়ায় সমালোচনা সৃষ্টি হয় সচেতন মহলে। 

এ ব্যাপারে সুন্দরবন সহ- ব্যাবস্থাপনা কমিটি সিএমসির শরণখোলা উপজেলার কোষাধ্যক্ষ মোঃ ফরিদ খান মিন্টু জানান, ষ্টেশন কর্মকর্তা  বিপদাপন্ন হরিণটি উদ্ধার করতে তৎপর না থেকে লাইভে ব্যাস্ত থেকে দ্বায়ীত্বহীনতার পরিচয় দিয়েছেন। জানতে চাইলে ষ্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, লাইভে থাকায় সমস্যা হয়নি। হরিণটিকে দ্রুত জাল থেকে ছাড়িয়ে বনে ছেড়ে দেয়া হয়েছে। 


একাত্তর/এসএ

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (২৩ মার্চ) দুপুরে পূর্ব বন বিভাগের আলোরকোল টহল ফাঁড়ির মাঝের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার...
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন চালিতাবুনিয়া গ্রামের এক গৃহস্থের বাড়িতে রাতে আশ্রয় নেওয়া একজোড়া চিত্রল হরিণ বনে ফেরত পাঠানো হয়েছে। বুধবার রাতে এই জোড়া মাদি চিত্রল হরিণ এসে আশ্রয় নেয়...
সাতক্ষীরার শ্যামনগর থেকে হরিণের ১২ কেজি মাংসসহ দুই চোরাকারবারিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।সোমবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর সদরের বাদঘাটা হায়বাদপুর মোড়স্থ খাদ্যগুদাম এলাকা থেকে হরিণের...
পটুয়াখালীর আমখোলায় মুখপোড়া হনুমানকে পিটিয়ে হত্যা করে মাটি চাপা দেয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পশুপ্রেমী সংগঠন এনিমেল লাভার অব পটুয়াখালী।  শুক্রবার (২৪...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর