যাত্রীর হাতব্যাগে মিললো ৯০ লাখ টাকার স্বর্ণ

আপডেট : ২২ জুলাই ২০২২, ০১:৩১ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হাতব্যাগ থেকে ১২টি সোনার বার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকালে এই স্বর্ণের বারগুলো জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের সহায়তা করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা।

স্বর্ণ জব্দের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসা মো. মিজান উদ্দিন নামের যাত্রীকেও আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জব্দ সোনার বারের ওজন ১ কেজি ৩৯৮ গ্রাম। বাজারমূল্যে এই সোনার বারের দাম ৯০ লাখ টাকা।

তথ্যমতে, মিজান উদ্দিন সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একটি উড়োজাহাজ আজ সকালে বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সন্দেহের বশে তাকে তল্লাশি করা হলে তার হাতে থাকা ছোট ব্যাগ থেকে সোনার বার উদ্ধার হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, সোনার বার উদ্ধারের ঘটনায় মিজান উদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/আরএ

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তিভবনে’ আচমকা হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত প্রায় ১০টার দিকে একদল যুবক কার্যালয়টিতে হামলা চালায় বলে অভিযোগ...
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’র ভয়াবহ আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ থাকা...
জানাজা পড়া ও লাশ দাফন প্রত্যেক মানুষের ন্যূনতম মৌলিক, মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী...
মন্ত্রিসভার পূর্ববর্তী সিদ্ধান্তের আলোকেই ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। সোমবার এই নাম পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে গেজেট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর