পুলিশকে মাসোহারা না দেয়ায় মারধর, এএসআই প্রত্যাহার

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১১:৩০ পিএম

মাসোহারার টাকা দিতে দেরি হওয়ায় একটি খাবারের হোটেলের কর্মচারীকে শারীরিক নির্যাতন করেছেন রূপগঞ্জ থানা পুলিশের এক এএসআই। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনা গত শনিবার (২৮ জুলাই) দুপুরে রূপগঞ্জের ব্যস্ততম এলাকা গোলাকান্দাইল মহাসড়কের পাশে সুগন্ধা রেস্টুরেন্টে। এ রেস্টুরেন্টের কর্মচারী সাগরকে পুলিশের পোশাক পরা এক ব্যক্তির মারধর করছেন, ক্লোজসার্কিট ক্যামেরায় ধারণ করা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

নির্যাতনের শিকার সুগন্ধা হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্মচারী সাগর ও নাঈম জানান, প্রতিমাসে ভুলতা ফাঁড়ি পুলিশকে দুই হাজার টাকা করে মাসোহারা দিতে হয় তাদের। কোরবানির ঈদে দোকান বন্ধ থাকায় টাকা দিতে দেরি হচ্ছিল। তাই ফাঁড়ির এএসআই বারেক এসে তাদের শারীরিক নির্যাতন করেন।

image

এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, অভিযুক্ত পুলিশের এএসআইকে পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার (২৯ জুলাই) ভুলতা ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত চলছে এই নির্যাতনের ঘটনার। তাছাড়া কেউ অভিযোগ করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ওই এলাকার দোকানদারদের অভিযোগ, সাওঘাট থেকে ভুলতা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক এবং এশিয়ান বাইপাস সড়কে যতো দোকান রয়েছে সবগুলো দোকান থেকে মাসোহারা আদায় করে ভুলতা ফাঁড়ি পুলিশ।

আরও পড়ুন: সেই রেল ক্রসিংয়ের গেটম্যান আটক, তদন্ত কমিটি গঠন

এছাড়া ব্যস্ত ঢাকা-সিলেট মহাসড়কেও ফুটপাত বসিয়ে টাকা আদায় করার অভিযোগ রয়েছে এই ফাঁড়ির বিরুদ্ধে। যারা এই টাকা দিতে পারেন না তাদের দোকান বন্ধ করে দেয় পুলিশ।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর