ঘুমের মধ্যে সাপের কামড়ে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৩:৪৮ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সাপের কামড়ে মাদ্রাসার দুই হাফেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ জুলাই) মধ্যরাতে চন্দ্রবাস গ্রামে মাঠপাড়ার নূরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনার পর সোমবার (১ আগস্ট) সকালে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- ওই গ্রামের ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৪) ও মাঝের পাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ (১৩)। তারা দু'জনেই চন্দ্রবাস নূরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্র ছিল।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জানান, রাতে মাদ্রাসার ছাত্রদের শয়নকক্ষে বেশ কয়েকজন ঘুমিয়ে ছিলো। মধ্যরাতে শয়নকক্ষে সাপ ঢুকে হেফজ বিভাগের ছাত্র আব্দুল্লাহর ডান পায়ে ও জুনায়েদের বাম হাতে কামড় দেয়। 

আরও পড়ুন: অপহরণের ৯ দিন পর কলেজছাত্রী উদ্ধার

ওসি আরও জানান, কামড় খাওয়ার কিছুক্ষণ পরে জুনায়েদ ও আব্দুল্লাহ বমি করতে থাকলে শিক্ষকদের প্রশ্নের উত্তরে তারা জানান তাদেরকে সাপে কামড় দিয়েছে। 

এসময় মাদ্রাসার অন্য শিক্ষকদের সহযোগিতায় তাদেরকে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তাদের মৃত্যু হয়।

নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর