বিএডিসি কর্মকর্তার বিরুদ্ধে কিশোরকে বলাৎকারের অভিযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১০:২১ পিএম

শেরপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) হিমাগারের এক কর্মকর্তার বিরুদ্ধে এক কিশোরকে (১৩) বলাৎকারের অভিযোগ উঠেছে। ওই অভিযোগের প্রেক্ষি‌তে সোমবার (১ আগস্ট) ওই কিশোরের বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মঙ্গলবার (২ আগস্ট) জেলা সদর হাসপাতালে ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারার জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া বুধবার (৩ আগস্ট) হয়েছে তার বয়স নির্ধারণী পরীক্ষা।

মামলা সূত্রে জানা যায়, ২০-২৫ দিন আগে শহরের শেরীব্রিজ সংলগ্ন বিএডিসি (আলু বীজ) হিমাগারের এক কর্মকর্তার কোয়ার্টারে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে ওই কিশোর। এরপর ওই কর্মকর্তা ওই কিশোরকে বলাৎকার করেন এবং বিষয়টি প্রকাশ না করতে ভয়ভীতি দেখান। প্রথমে ভুক্তভোগী কিশোর মা-বাবাকে বিষয়টি জানায়নি। 

আরও জানা যায়, সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় ওই কর্মকর্তা ওই কিশোরকে আবারও বলাৎকার করেন। ঘটনার পর কিশোরটি কান্নাকাটি করতে করতে কোয়ার্টার থেকে বের হওয়ার সময় অফিসের স্টাফসহ কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ঘটনা ফাঁস করে দেয়। 

পরে খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানতে পারেন এবং সেদিনই ছেলেকে নিয়ে থানায় গিয়ে ওই কর্মকর্তাকে একমাত্র আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে থানায় নিয়মিত মামলা রুজু করে।

ঘটনার বিষয়ে জানতে ওই কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগা‌যোগ করা হলে তি‌নি অভিযোগ অস্বীকার করে দাবি করেন, অনৈতিক সু‌বিধা না দেয়ায় এক‌টি পক্ষ তাকে হেয় করার উদ্দেশ্যে এমন জঘন‌্য কাজ করে যা‌চ্ছে।

আরও পড়ুন: মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

বুধবার (৩ আগস্ট) বিকেলে জেলা সদর হাসপাতালের আবা‌সিক মে‌ডি‌ক্যাল অফিসার ডা. খাইরুল কবীর সুমন জানান, মঙ্গলবার ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি পরীক্ষার বিষয়ে কোন মতামত না দিয়ে জানান, রিপোর্ট দিতে ৪-৫ দিন সময় লাগবে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেইসাথে আদালতে তার জবানবন্দিও গ্রহণ করা হয়েছে। 

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ডাক্তারি রিপোর্ট ও তদন্তের পরই জানা যাবে প্রকৃত ঘটনা।


একাত্তর/এসজে 

হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
সিলেটে আট ও ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর এলাকায় অভিযান...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি ঝটিকা অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) প্রায়...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর