নারায়ণগঞ্জে ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৬:৩৮ পিএম

নারায়ণগঞ্জের আড়াইজাহারের এক নারীকে দল বেধে ধর্ষণের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামীরা উপস্থিত ছিলেন।

এর আগে ওই নারী ও তার সন্তানকে হত্যার দায়ে অপর আরেকটি মামলায় আসামিদের মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারক।

সাজা প্রাপ্তরা হলেন, আড়াইহাজার উপজেলার অস্তিআন্দি গ্রামের মো. বাবুল হোসেন ও একই এলাকার আবুল কাশেম।

পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১১ সালের ৫ মার্চ রাত আটটার দিকে উজিরপুর ইউনিয়নের দড়িগাঁও পুরাতন কবরস্থান এলাকায় একটি মাটির গর্ত থেকে এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা করে পুলিশ।

আরও পড়ুন: বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, চালক ও সহকারী আহত

ময়নাতদন্তের পর ধর্ষণের সত্যতা পাওয়া গেলে আরেকটি মামলা হয়। হত্যা মামলায় আদালত আগেই অভিযুক্তদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। আজ ধর্ষণ মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়।


একাত্তর/আরএ

কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর