বাগানে চা শ্রমিকরা, দুর্গাপূজার আগেই বকেয়া মেটানোর দাবি

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৩:২৭ পিএম

মজুরি বৃদ্ধির দাবীতে চা শ্রমিক আন্দোলনের ফসল হিসাবে প্রধানমন্ত্রী শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরপরই পাল্টে গেছে চা বাগানের দৃশ্যপট। 

সোমবার (২৯ আগস্ট) থেকে মৌলভীবাজার জেলার ৯৩টি চা বাগানে উৎসবমূখর পরিবেশে কাজ শুরু করেছেন চা শ্রমিকরা। সকাল থেকে বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে শ্রমিকরা পাতা তোলায় ব্যস্ত। 

এদিকে টানা ২০ দিন পর পুরোপুরি কাজে ফিরতে পেরে সাধারণ শ্রমিকরাও খুশি। তবে তারা বলছেন তাদের দাবী ছিলো ৩০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১৭০ টাকা দিয়ে সংসার চালানো খুবই কঠিন। তবুও প্রধানমন্ত্রীর ঘোষনাকে স্বাগত জানিয়ে তারা কাজে ফিরেছেন। তবে আসন্ন দুর্গাপূজার আগেই তাদের বকেয়াসহ অন্যান্য মজুরি পরিশোধের জন্য দাবি জানিয়েছেন। 

অপরদিকে ২০ দিন বিরতির পর কাজে ফিরেছে হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা। সোমবার (২৯ আগস্ট) সকাল আটটা থেকে তারা কাজে যোগ দিয়েছেন। চালু হয়েছে ফ্যাক্টরিগুলো।

গত ৯ আগস্ট থেকে ১২০ থেকে ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে আসছিলেন চা শ্রমিকরা। মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। 

স্থানীয় প্রশাসনের সঙ্গে কয়েকদফা বৈঠক হলেও তা ফলপ্রসূ না হওয়ায় গত শনিবার চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রী শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন। এ খবর জানার পর রোববার সাপ্তাহিক ছুটির থাকলেও অনেক বাগানে শ্রমিকরা কাজে যোগ দেন।

আরও পড়ুন: সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবীতে সারাদেশের মতো মৌলভীবাজার জেলার সবকটি চা বাগানে প্রথমে দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। কিন্তু তাদের দাবী আদায় না হওয়ায় ১৩ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতিতে নামেন শ্রমিকরা। পরবর্তীতে তাদের মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে গত ২১ আগস্ট রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতাদের সাথে এক বৈঠকে জানানো হয়, প্রধানমন্ত্রী আসন্ন দূর্গাপুজার আগে নতুন মজুরি ঘোষনা করবেন। তার আগ পর্যন্ত চলমান ১২০ টাকা মজুরী রেখেই কাজে যোগ দেয়ার অনুরোধ করা হয় চা শ্রমিকদের। সেই প্রস্তাব মেনে প্রথমে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও একদিন পর আবারও কর্মবিরতিতে নামেন শ্রমিকরা। 

অবশেষে শনিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রীর ঘোষনার মধ্যে দিয়ে অবসান হলো চা শ্রমিকদের ইতিহাসে টানা ১৯ দিনের আন্দোলনের।


একাত্তর/এসএ/এসি

বাংলাদেশি এক শ্রমিকের নবজাতক সন্তান দেখতে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন সেদেশের বিশিষ্ট ব্যবসায়ী মুজ্জাফফার শাহ বিন আব্দ রহমান ও তার স্ত্রী নোরলিজা মোহদ নোর।
সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে একজন শ্রমিক। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভের সময় এসিএস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর