মাদ্রাসা ছাত্র আকাশ হত্যায় নারীসহ দুই জনের যাবজ্জীবন

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০১:১৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র আকাশ হত্যা মামলায় এক নারীসহ দুই জনরর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। 

বুধবার সকালে জেলা ও দায়রা মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমানের আদালত এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্তিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জের ছোট বহুলা গ্রামের জান্নাতী বেগম ওরফে শাবনুর ও তেঘরিয়া এলাকার সিদ্দিক আলী। 

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ৪ এপ্রিল ১৭ বছর বয়সী মাদ্রাসা ছাত্র আয়বুর রহমান খোকনকে (আকাশ) খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে হবিগঞ্জের তেগরিয়া গ্রাম থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাব এলাকায় এনে এ ঘটনা ঘটায় আসামিরা। 

ঘটনার পর নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেন৷ মামলার আসামিরাও আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। 

আরও পড়ুন: বাসায় থেকে চিকিৎসা নেবেন খালেদা জিয়া

মামলার চার আসামির মধ্যে জান্নাতী ও সিদ্দিক নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নিদের্শ দেয়া হয়েছে। মামলার অপর দুই আসামী সাবিনা ও সুমন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার তাদের বিরুদ্ধে সিদান্ত নেবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত।

তবে রায়ে সন্তুষ্ট নয় নিহতের পরিবার। নিহত আকাশের বাবা নিহত আবদুল হাকিম জানান তিনি আদালতে আসামিদের ফাঁসি দাবি করেছিলেন।


একাত্তর/আরবিএস 

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর