গাছ কাটা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৮ পিএম

জামালপুরে গাছ কাটাকে কেন্দ্র কেন্দ্র করে ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর সদরের দেওয়ানীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাফিকুল ইসলাম রাফি। তিনি ওই গ্রামের মৃত আজাদ শেখের বড়ো ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মনজিল হোসেন কালু। সম্পর্কে তিনি রাফির সৎ ভাই।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহনেওয়াজ জানান, রাফি তার বাড়ির একটি কাঁঠাল গাছ বিক্রি করেন। এ নিয়ে সকাল ১০টায় সৎ ভাই কালুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কালু বড়ো ভাইয়ের বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ছয় শিক্ষক-কর্মচারী বরখাস্ত

তিনি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা জানান, এ হত্যার ঘটনায় র‌্যাব খুনি মনজিল হোসেন কালু, তার মা মনজুয়ারা বেগম ও বোন ময়নাকে আটক করেছে।


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর