হাসপাতালের অবহেলায় অটোতে সন্তান প্রসবের অভিযোগ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৬ পিএম

গাজীপুরের টঙ্গীতে একটি হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় সিএনজিতে এক নারীর সন্তান প্রসব হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে নবজাতক ও তার মা দু'জনেই সুস্থ আছেন। তবে এনিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ রয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে টঙ্গী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী নারী টঙ্গীর টিএন্ডটি এলাকার ফাতেমা বেগম ও তার স্বামী সোহেল জানান, ফাতেমার প্রসব বেদনা উঠলে সন্তান প্রসবের জন্য মঙ্গলবার সকালে তারা টঙ্গী স্টেশন রোডের মাইশা জেনারেল হাসপাতালে যান। 

ফাতেমার স্বজনরা জানান, সেখানকার চিকিৎসকদের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করানোর পর জানানো হয়, গর্ভে থাকা শিশুটি আর বেঁচে নেই। তাই উন্নত চিকিৎসার জন্য এবং গর্ভবতীকে বাঁচিয়ে রাখার স্বার্থে আইসিইউ আছে এমন হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। 

এরপর মাইশা জেনারেল হাসপাতাল থেকে নেমে উত্তরার একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য সিএনজিতে উঠতেই ফাতেমার সন্তান প্রসব হয়ে যায়। যদিও নবজাতক ও তার মা ফাতেমা দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বজনরা। 

image


আরও পড়ুন: এখন থেকে বাড়িতেই পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স

এদিকে সিএনজিতে সন্তান প্রসবের খবর পেয়ে এলাকার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ এবং পরিস্থিতির শান্ত করে।


একাত্তর/আরবিএস   

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
লক্ষ্মীপুরে সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সিএনজি চালকদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। 
নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আরো তিন সিএনজি যাত্রী আহত হন। 
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর