সারের ব্যাগে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৯ পিএম

যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর গ্রামে সারের ব্যাগ থেকে ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রুদ্রপুর গ্রামের আজগরের আমবাগানে আটকের ঘটনা ঘটে। 

জানা গেছে, আটক স্বর্ণ পাচারকারী সাকিব হোসেন (১৯) গোগা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, পূজার সময় পাশের দেশ ভারতে স্বর্ণের চাহিদা বেশি থাকায় সীমান্ত দিয়ে স্বর্ণের চালান বেশি পাচার হয়ে থাকে। গোপন তথ্যে খবর পেয়ে রুদ্রপুর গ্রামের আজগরের আমবাগানে অভিযান চালিয়ে ওই স্বর্ণ পাচারকারীকে একটি সারের ব্যাগসহ আটক করা হয়। ব্যাগে তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায় যার ওজন এক কেজি ২৩৩ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা।

আরও পড়ুন: রাজবাড়ীতে পদ্মায় দুই দিনে দুই মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, পাচারকারী সাকিব প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে সারের ব্যাগের মধ্যে লুকিয়ে সোনার বারগুলো ভারতে পাচার করার জন্য সীমান্তের দিকে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। স্বর্ণগুলো তিনি রুদ্রপুর গ্রামের সালামের মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন বলেও জানান সাকিব।


একাত্তর/জো 

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর