সাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৪ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার তেঘরীহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আরিফুল ইসলাম উপজেলার রাকড়া গ্রামের আব্দুল মাজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে গাজীর বাজার যাচ্ছিলেন আরিফুল। পথিমধ্যে তেঘরীহুদা গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি  বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় তার মোটরসাইকেলের। এসময় মোটরসাইকেল চালক আরিফুল ও বাইসাইকেল চালক আলেক হোসেন গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুলকে মৃত ঘোষণা করেন। আহত আলেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: শেরপুরে স্কুলছাত্র হত্যার রহস্য উন্মোচন, চারজন গ্রেপ্তার

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 


একাত্তর/জো 

ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর