দামুড়হুদা বাজারে আগুনে জুতার দোকান পুড়ে ছাই

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১১:৩৯ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে ফারুক সু স্টোর নামে একটি জুতার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা প্রায় ২৫ লাখ টাকার জুতা-স্যান্ডেল পুড়ে ভস্মীভূত হয়। 

শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও দর্শনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জানান, দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে দামুড়হুদা উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের ফারুক সু স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: মানিকগঞ্জে আন্ধারমানিক-জয়নগর সড়কের বেহাল দশা

ফারুক সু স্টোরের মালিক ফারুক হোসেন জানান, এ দুর্ঘটনায় তার প্রায় সব শেষ হয়ে গেছে। তিনি একেবারে নিঃশেষ হয়ে গেলেন বলেও আক্ষেপ করেন। 

তিনি আরও জানান, দুর্ঘটনায় তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও শুক্রবারে বিক্রির প্রায় লাখ টাকার কোনো হদিস মিলছে না। আগুন লাগার আগে চুরি হয়েছে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।


একাত্তর/জো

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর