গোসলে নেমে নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৩:১৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার চৌডালা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত মাদ্রাসাছাত্র হোসাইন (১৫) রহনপুর পৌর এলাকার হামিদপাড়া মহল্লার আব্দুল আলিমের ছেলে এবং স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

নিহতের পিতা আলিম জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে রহনপুর পৌর এলাকার রেল ব্রিজের নিচে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় হোসাইন। পরে স্থানীয়দের সহায়তায় শুক্রবার সকালে চৌডালা এলাকা থেকে তার ছেলের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন: নেত্রকোণায় হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যা

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, উদ্ধার হওয়া শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একাত্তর/জো

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর