ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৩:০৪ পিএম

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত হওয়ার পর প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্কুলছাত্রী সাদিয়া আক্তার (১৪) কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং গোমতা ইশফিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এদিকে, ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও স্কুলের শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে দুই পাশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠী রিফাত জানায়, শনিবার স্কুল বন্ধ থাকায় বিদ্যালয়ে প্রাইভেট পড়ে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর মরদেহ মহাসড়কে রেখে অবরোধ চলছে।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবালসহ চান্দিনা থানা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ডিবি পরিচয়ে ডাকাতির হোতা র‌্যাবের হাতে গ্রেপ্তার 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল জানান, ঘাতক ট্রাকটি ইতোমধ্যে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চলছে।


একাত্তর/জো 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটোফাইন’ কার্যক্রম।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর